প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু ঘটে। মৃত ব্যক্তির নাম ইমরুল কায়েস হৃদয় (২৬) বলে জানা গেছে।
ইমরুল কায়েস হৃদয়ের বাড়ি পাবনার বেড়া উপজেলায় অবস্থিত। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা শেখ শামীম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইমরুল কায়েস হৃদয় মঙ্গলবার সন্ধ্যা ৬টায় হাসপাতালে ভর্তি হন। রাত ৮ টায় তার মৃত্যু ঘটে। চলতি মাসে এটি দ্বিতীয় মৃত্যুর ঘটনা।
রামেক হাসপাতালের মুখপাত্র আরও জানান, বুধবার সকাল পর্যন্ত হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি রোগীর সংখ্যা ৬৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ২০ জন নতুন করে ভর্তি হয়েছেন।
উল্লেখ্য, দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৫৭১ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪৫ হাজার ৪৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৪২ হাজার ১২৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩ হাজার ২১৮ জন ডেঙ্গু রোগী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন