প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যশোরের কেশবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার করে থানায় নেওয়ার সময় পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মামলায় ৫ জনের নাম উল্লেখ রয়েছে এবং অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে।
শনিবার (২০ জুন) চিংড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম এই মামলা করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাসানপুর গ্রামের আশরাফুজ্জামান রুমির একটি মোটরসাইকেল শুক্রবার ভোরে তার বাড়ি থেকে চুরি হয়ে যায়। খবর পেয়ে, চিংড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম গতকাল শুক্রবার সকালে উপজেলার চিংড়া গ্রামের আব্দুর রশিদের (৪০) বাড়ি থেকে মোটরসাইকেলটি উদ্ধার করেন এবং তাকে আটক করেন। উদ্ধারকালে মোটরসাইকেল মালিক এবং তার সঙ্গে থাকা একদল যুবক মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পুলিশের সঙ্গে কথাবার্তা বলার পর আইন প্রক্রিয়ার মাধ্যমে মোটরসাইকেলটি নেওয়ার চেষ্টা করা হলে, তারা পুলিশের ওপর হামলা করে এবং মেরে মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়।
এ ঘটনায় পুলিশ সদস্য আহত হন। পরে, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযানে নামে এবং ছিনিয়ে নেওয়া মোটরসাইকেলটি পুনরায় উদ্ধার করে। এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকসানা খাতুন জানিয়েছেন, পুলিশের ওপর হামলার ঘটনায় চিংড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম মামলা করেছেন, যেখানে ৫ জনের নাম উল্লেখ রয়েছে এবং অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন