প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রয়াত স্ত্রী ইকরার জন্মদিন উপলক্ষে আবেগঘন বার্তা প্রকাশ করেছেন অভিনেতা জাহের আলভী। সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীর সঙ্গে তাঁর একটি ছবি শেয়ার করে তিনি ভালোবাসা, অনুশোচনা ও শূন্যতার অনুভূতি তুলে ধরেছেন। ইকরাকে হারানোর পরও স্বাভাবিক জীবনযাপন করতে হচ্ছে তাঁকে। এই বাস্তবতা নিয়েই আলভী তাঁর মনের কথা লিখেছেন।
স্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে আলভী জানিয়েছেন, "একজন মৃত মানুষের মূল্য অনেক সময় জীবিত অনেক মানুষের চেয়েও বেশি হয়ে ওঠে।" ইকরা বেঁচে থাকলে হয়তো এই বিশেষ দিনে তাঁদের তিনজনের একসঙ্গে কেক কেটে জন্মদিন উদ্যাপন করা হতো। কিন্তু এখন সেই আনন্দের জায়গায় স্মৃতি এবং না পাওয়ার কষ্ট রয়েছে।
নিজের পোস্টে আলভী প্রশ্ন তুলেছেন, ইকরা চলে যাওয়ার পরেও কেন তাঁর জীবন থেমে নেই, কেন তিনি এখনও হাসেন, গান শোনেন কিংবা শুটিংয়ে যান। স্বাভাবিক জীবনযাপন করলেও এসব নিয়ে তাঁকে প্রশ্নের মুখে পড়তে হয় বলে আক্ষেপ প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে জানিয়েছেন, জীবিকা নির্বাহ ও দৈনন্দিন কাজ চালিয়ে যাওয়া জীবনের প্রয়োজনের অংশ।
একমাত্র সন্তান রিযিককে ঘিরে নিজের দায়িত্বের কথাও তুলে ধরেছেন আলভী। ছেলেকে সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে এবং তাঁকে নিয়ে সামনে এগিয়ে যেতে চেষ্টা করছেন তিনি। এই কারণে ইকরা অভিমান করে থাকলে, তাঁর কাছে ক্ষমাও চেয়েছেন আলভী। স্ত্রীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে তিনি নিজের অনুশোচনা ও অনুভূতির কথা প্রকাশ করেন।
পোস্টের শেষাংশে ইকরার প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি তাঁর জন্য দোয়া করার কথাও জানিয়েছেন জাহের আলভী। সন্তানকে দেখে রাখার আকুতিও জানিয়েছেন প্রয়াত স্ত্রীর উদ্দেশে। উল্লেখ্য, ইকরার মৃত্যুকে কেন্দ্র করে আত্মহত্যায় প্ররোচনার মামলা হয়েছিল, যেখানে আলভীকে আসামি করা হয়। ওই মামলায় কারাভোগের পর বর্তমানে তিনি জামিনে রয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন