প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম মিরসরাই জোরারগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৩০ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান সোহেল সহ তার সহযোগীরা পালিয়ে গেছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড় ৪টায় জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভার ৫নং ওয়ার্ডের পশ্চিম হিঙ্গুলী গাছ মার্কেট সংলগ্ন খুরশিদ আলমের বাড়িতে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব আব্দুল হালিমের নেতৃত্বে এসআই (নিঃ) মতিউর রহমান ও সঙ্গীয় পুলিশ ফোর্স খুরশিদ আলমের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান সোহেলের (৪৩) বসত ঘরে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সোহেলের ঘর থেকে ১২ বোতল 'অফিসার্স চয়েস ব্লু' (৭৫০ মিলি), ১০ বোতল 'ম্যাকডওয়েলস' (৭৫০ মিলি) এবং ৮ বোতল 'সিগনেচার' (৭৫০ মিলি) সহ সর্বমোট ৩০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
তবে অভিযানের খবর টের পেয়ে গৃহকর্তা মোস্তাফিজুর রহমান সোহেল, তার সহযোগী জামালপুর গ্রামের মৃত কেরু মিয়ার ছেলে নুর আলম মাসুদ প্রকাশ কালা মাসুদ (৩৫), সোহেলের স্ত্রী এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জন মাদক ব্যবসায়ী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন