প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
‘হার্ট অফ দ্য বিস্ট’ সিনেমার চিত্রনাট্যটি পড়ার পর হলিউডের খ্যাতিমান অভিনেতা ব্র্যাড পিট নিজেকে সামলাতে না পেরে নীরবে কেঁদেছিলেন। সম্প্রতি তিনি একটি সাক্ষাৎকারে জানান, চিত্রনাট্যের শেষ অংশে পৌঁছানোর পর তিনি এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েন যে, অন্যদের নজর এড়াতে বারান্দায় গিয়ে একা বসে পড়েন। এই নীরব কান্নার মুহূর্তটি তাকে নিশ্চিত করে যে, সিনেমাটিতে অভিনয় করা উচিত।
ব্র্যাড পিটের পাশাপাশি ছবিটির পরিচালক ডেভিড আয়ারও জানান, প্রথমবার চিত্রনাট্যটি পড়ার সময় তিনিও চোখের পানি ধরে রাখতে পারেননি। তিনি শৈশবে বাবাকে হারানোর শোক এবং গভীর সম্পর্কের আকাঙ্ক্ষা এই গল্পের মধ্যে খুঁজে পান।
ক্যামেরন আলেকজান্ডারের লেখা এই সিনেমায় ব্র্যাড পিট একজন প্রাক্তন স্পেশাল ফোর্স সদস্যের চরিত্রে অভিনয় করছেন। তিনি আলাস্কার দুর্গম অরণ্যে বিমান দুর্ঘটনার পর তার পোষা কুকুরের সাথে আটকা পড়েন। ছবিটির গল্পটি প্রতিকূল পরিবেশে দুজনের টিকে থাকার লড়াইকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। ছবিতে কুকুরের ভূমিকায় দেখা গিয়েছে ‘উবার’ নামের একটি আসল উদ্ধারকারী জার্মান শেফার্ডকে, যার সাথে শুটিংয়ের আগে ব্র্যাড পিট দীর্ঘ সময় কাটিয়ে বিশেষ সম্পর্ক গড়ে তোলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন