প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের হাটহাজারীতে একটি চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় আগুন লেগে সম্পূর্ণরূপে পুড়ে গেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুলের কাছে হাটহাজারী নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের ওপর এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের সূত্র অনুযায়ী, যাত্রী নিয়ে হাটহাজারী থেকে নাজিরহাটের দিকে যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। উল্লেখিত স্থান অতিক্রম করার সময় ইঞ্জিনের ওভার হিটিংয়ের কারণে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় চালক ও যাত্রীরা দ্রুত সিএনজি থেকে নেমে যেতে সক্ষম হন। পরে পুরো অটোরিকশাটি আগুনে পুড়ে যায়। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেনের নেতৃত্বে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার পর অটোরিকশাটি সম্পূর্ণরূপে পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত সিএনজিচালক মো. আলমগীর বলেন, ‘আমি হাটহাজারী থেকে যাত্রী নিয়ে উল্লেখিত স্থানে আসার পর গাড়িতে আগুন ধরে যায়। আমি এবং যাত্রীরা দ্রুত গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে রক্ষা পাই। এই সিএনজি চালিয়ে আমি আমার পরিবারের ভরণ পোষণ করতাম। এখন আমার রুজি রোজগারের গাড়িটি পুড়ে গেছে। কিভাবে জীবিকা নির্বাহ করব কিছুই মাথায় আসছে না।’
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. আবদুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন