প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় তাইজুল সরদার (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সংঘর্ষের ফলে আরো তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার কালীগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে।
নিহত তাইজুল সরদার মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের কুলপদ্দী গ্রামের মৃত রুস্তম সরদারের পুত্র। আহতদের মধ্যে রয়েছেন মহসিন চৌকিদার, জহির চৌকিদার ও আল আমিন সরদার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কালকিনির কালিগঞ্জ বাজারে হানিফ হাওলাদারের চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন মহসিন, জহির এবং আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিলন সরদার। এ সময় ইজিবাইকে করে এসে বোরকা পরিহিত একদল ব্যক্তি ককটেল ফাটিয়ে জহির ও মহসিন নামের দুই ভাইকে কুপিয়ে জখম করে। পরে হামলাকারীদের ধাওয়া করে মিলন সরদারের নেতৃত্বে তাইজুল ও আল আমিন নামে দুজনকে কুপিয়ে আহত করা হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তাইজুল সরদারের মৃত্যু ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত দুই ভাইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, প্রাথমিকভাবে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার বিষয়টি সামনে এসেছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন