প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভের সময় এক নারী সাংবাদিকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগে অভিযুক্ত দিল্লি পুলিশের একজন কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদে পদোন্নতি লাভ করেছেন। এই পদোন্নতি ১১ জন কর্মকর্তার সাথে সোমবার একটি অফিসিয়াল আদেশের মাধ্যমে প্রদান করা হয়।
পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, এটি একটি রুটিন পদোন্নতি এবং পদোন্নতির জন্য প্রস্তাবনাটি পূর্বে পাঠানো হয়েছিল। সোমবার পদোন্নতি পাওয়া অন্যান্য কর্মকর্তাদের মধ্যে রয়েছেন— ড. বিকাশ শিওকান্দ, এ ভেঙ্কটেশ, গুরসেবক সিং, রেনু লতা, বিদুষী কৌশিক, মনু হিমাংশু, সাকারিয়া মিহির প্রবীণভাই, গরিমা তিওয়ারি, বিবেক ভগত, আশিশ কুমার ও মনীশ লাডলা।
এর আগে, ৩ অক্টোবর শনিবার যন্তর মন্তরে নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে আয়োজিত একটি বিক্ষোভ কর্মসূচির খবর সংগ্রহ করতে গিয়ে তিন নারী সাংবাদিক দিল্লি পুলিশের কর্মকর্তাদের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলেন। দিল্লি পুলিশ ইতিমধ্যে এই অভিযোগগুলো গ্রহণ করেছে এবং নিরপেক্ষ তদন্তের জন্য সেগুলো ক্রাইম ব্রাঞ্চে পাঠানো হয়েছে।
রবিবার, দিল্লি পুলিশ তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে জানায়, ৩ অক্টোবরের বিক্ষোভে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে দায়িত্ব পালনরত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে তিন নারী সাংবাদিক যৌন হেনস্তার অভিযোগ করেন। উক্ত অভিযোগগুলো নতুন দিল্লি জেলা পুলিশ গ্রহণ করেছে এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে তা ক্রাইম ব্রাঞ্চে হস্তান্তর করা হয়েছে।
এই অভিযোগের পর, একাধিক স্বতন্ত্র বা স্বাধীন সাংবাদিক পার্লামেন্ট স্ট্রিট থানার বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন এবং অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবি জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন