প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাতক্ষীরা, ২৪ অক্টোবর, ২০২৬ : সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে আজ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানের সময় ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ এবং বিভিন্ন ধরনের ওষুধ সহ মালামাল জব্দ করা হয়েছে।
আজ শনিবার, সদর ও কলারোয়া উপজেলার বৈকারী, তলুইগাছা এবং কাঁকডাঙ্গা বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালিত হয়, যেখানে এসব মালামাল উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানানো হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার ঈদগাহ এলাকা থেকে এবং তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার বেড়িবাঁধ এলাকা থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। পাশাপাশি, কাঁকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার ভাদিয়ালি এলাকা থেকে ভারতীয় ওষুধ উদ্ধার করে। জব্দকৃত ভারতীয় মালামালের মোট বাজার মূল্য আনুমানিক তিন লাখ ১৩ হাজার পাঁচশ’ টাকা।
বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের জন্য বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন