প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৪ আগস্ট, ২০২৬ : দেশের এবং জাতির কল্যাণের জন্য গণমাধ্যমের স্বাধীনতা তথা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম এ কথা উল্লেখ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহবুব।
দৈনিক নুরজাহান সংবাদ পত্রিকার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় আজ তিনি এ বিষয়ে কথা বলেন।
পত্রিকার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাফিজ মাহবুব সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী, শুভানুধ্যায়ী ও পাঠকদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে বলেন, একটি ঐক্যবদ্ধ এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য সত্য, ন্যায় এবং মানুষের অধিকার স্থাপন করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।
এ প্রসঙ্গে তিনি বলেন, দেশে এবং জাতির কল্যাণে গণমাধ্যমের স্বাধীনতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম। সংবাদপত্র এবং গণমাধ্যমের ভূমিকা একটি গণতান্ত্রিক এবং সমৃদ্ধ সমাজ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নাফিজ মাহবুব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ সৃষ্টি করছে এবং স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করতে নানামুখী পদক্ষেপ ও প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে যাচ্ছে।
তিনি উল্লেখ করেন, বিগত সরকার গত ১৭ বছরে গণমাধ্যমকে এক প্রকার দলদাসে পরিণত করার চেষ্টা করেছে। তিনি বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং জনকল্যাণমূলক কার্যক্রম সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরতে এবং দেশের ভাবমূর্তি বিশ্ব দরবারে উজ্জ্বল করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নাফিজ মাহবুব আরও বলেন, বিএনপি সরকারের ছয় মাসের দিকে তাকালে দেখা যায়, সফলতার পাল্লা অনেকাংশে ভারী। তিনি উল্লেখ করেন, বিগত একটি ভঙ্গুর অর্থনীতি, অর্থনৈতিক অস্থিতিশীলতা ও বিভিন্ন সমস্যা উপেক্ষা করে সরকার দায়িত্ব গ্রহণের পর দেশকে সঠিক পথে ফিরিয়ে আনতে ইতিমধ্যে বেশ কিছু সাহসী এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি অবশেষে বলেন, স্বাধীনতার ৫৪ বছরে আমরা অনেক সরকার দেখেছি, তবে বর্তমান সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান যে উদ্যোগ এবং কর্মপরিকল্পনা গ্রহণ করছেন, তার প্রতিটি কার্যক্রম নতুন প্রজন্মের জন্য এক ইতিবাচক বার্তা প্রদান করছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী কখনও পড়ে থাকা পানির বোতল উঠিয়ে রাখছেন, আবার কখনো গাড়ি চালিয়ে একাই অফিস যাচ্ছেন, আবার কখনো বৃহৎ আকারের প্রটোকল বাদ দিয়ে স্বল্প প্রটোকলের মাধ্যমে জনগণের সামনে উপস্থিত হচ্ছেন। অতিরিক্ত তিনি চলন্ত পথে গাড়ি থামিয়ে সাধারণ মানুষের সাথে হাত মিলাচ্ছেন। এসব কর্মকাণ্ড আগামী প্রজন্মের জন্য একটি বিশেষ বার্তা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন