প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নতুন ভিসি নিয়োগের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচির প্রেক্ষিতে সায়েন্সল্যাবে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এ সময় জলকামানও প্রস্তুত রাখা হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় সায়েন্সল্যাব মোড়ে এই দৃশ্য দেখা যায়। পরে দুপুর ১২টায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থী সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন।
এর আগে সকাল ১১টার দিকে সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন ভিসি নিয়োগের প্রতিবাদে ঢাকা কলেজের শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন। পরে তারা মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন।
নিউ মার্কেট থানার অফিসার ইনচার্জ মো. আইয়ুব এ বিষয়ে বলেন, সায়েন্সল্যাবে ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের ছাত্রদের মধ্যে কিছু উত্তেজনা ছিল। সেই উত্তেজনা এড়াতে পুলিশ সায়েন্সল্যাবে অবস্থান করছে। তিনি উল্লেখ করেন, "কোনো অঘটন যাতে না ঘটে, সে জন্য পুলিশ ব্যবস্থা নিচ্ছে।"
তিনি আরও জানান, উভয় কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। শিক্ষার্থীরা কলেজের ভেতরে অবস্থান করছে। বাইরে থেকে কেউ যাতে কাউকে ঢিল বা পাথর নিক্ষেপ করতে না পারে, সে জন্য আমরা শক্ত অবস্থান নিয়েছি। সায়েন্সল্যাবে ৬০ জনের মতো পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। নিউ মার্কেট, কলাবাগান এবং ধানমণ্ডি তিন থানা থেকে আলাদা আলাদা স্থানে পুলিশ সদস্যরা অবস্থান করছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন