প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নওগাঁর ঐতিহ্যবাহী সাপাহার আম বাজারে এখন বারোমাসি ও সুস্বাদু 'কাটিমন' আমের জয়জয়কার। বর্তমানে এই হাটে প্রতি মণ কাটিমন আম বিক্রি হচ্ছে ৬,৫০০ টাকা দরে। ভালো দাম ও ব্যাপক চাহিদা থাকায় হাসি ফুটেছে স্থানীয় ও দূরদূরান্ত থেকে আসা আম চাষীদের মুখে।
বাজার ঘুরে দেখা গেছে, কেবল নওগাঁর স্থানীয় চাষীরাই নন, পার্শ্ববর্তী চাঁপাইনবাবগঞ্জ, গোমস্তাপুর, পোরশা, নিয়ামতপুরসহ বিভিন্ন দূরদূরান্তের এলাকা থেকে প্রতিদিন শত শত কৃষক তাঁদের উৎপাদিত কাটিমন আম নিয়ে এই বাজারে হাজির হচ্ছেন।
ব্যবসায়ী ও ক্রেতারা জানান, কাটিমন আম অত্যন্ত মিষ্টি ও আঁশহীন হওয়ায় বাজারে এর কদর ও চাহিদা অনেক বেশি। বছরের অন্য সময় আম প্রায় শেষ হয়ে এলেও কাটিমনের সরবরাহের কারণে বাজারে এখনো কেনাবেচার বেশ জাঁকজমক ভাব রয়েছে। ভালো দাম পাওয়ায় চাষীরাও এই আম চাষে দিন দিন আরও বেশি আগ্রহী হয়ে উঠছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন