প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর কাফরুলে ঘটে যাওয়া ৭ বছরের এক শিশুর অপহরণের ঘটনায় জড়িত এক নারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাফরুল থানা পুলিশ। একই সঙ্গে অপহৃত শিশুটিকেও উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত নারীর নাম হলো যুথী আক্তার (২২)।
ডিএমপির প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিকেলে কাফরুলের পূর্ব শেওড়াপাড়া এলাকা থেকে ৭ বছরের একটি শিশু খেলতে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি। পরে শিশুটির পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে কাফরুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডির ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে। ফুটেজে দেখা যায়, একটি কালো পোশাক পরিহিত নারী শিশুটির হাত ধরে জোরপূর্বক নিয়ে যাচ্ছে। পরে শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে কাফরুল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।
এরপর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও বিশ্বস্ত সোর্সের তথ্যের ভিত্তিতে অভিযুক্ত নারীর অবস্থান শনাক্ত করে কাফরুল থানা পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানার এলাকায় অভিযান পরিচালনা করে যুথী আক্তারকে গ্রেফতার করা হয় এবং শিশুটিকে উদ্ধার করা হয়।
শিশুটিকে উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা শেষে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। আর গ্রেফতারকৃত ওই নারীকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন