প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চিলমারী নদী বন্দরের পোর্ট কর্মকর্তা পুতুল চন্দ্র রায় আকস্মিকভাবে কর্মস্থল থেকে উধাও হয়ে গেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক পরিচয় ও অতীত কর্মকাণ্ড নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে তিনি কয়েক দিন ধরে বন্দরে দেখা যাচ্ছেন না।
পুতুল চন্দ্র রায়ের অনুপস্থিতিতে বন্দরের প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রাখতে বাঘাবাড়ী নদী বন্দরের পোর্ট কর্মকর্তা মো. মাহাবুব আলম তায়েফকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, সম্প্রতি পুতুল চন্দ্র রায়ের রাজনৈতিক পরিচয় ও অতীত কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়েছে। এর মধ্যে ২০১৯ সালের ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের একটি প্যাডের ছবি অন্তর্ভুক্ত রয়েছে, যেখানে তাঁকে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির স্কুল ছাত্রবিষয়ক সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে।
তবে প্যাডটির সত্যতা এবং তিনি ওই পদে দায়িত্ব পালন করেছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এর আগে, ২০২২ সালের ১৭ মে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় সাংবাদিকদের সঙ্গে পুতুল চন্দ্র রায়ের বিরোধের একটি ঘটনা ঘটে। ওই সময় সাংবাদিকদের ওপর চড়াও হওয়ার অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। পরে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে হঠাৎ করে চিলমারী বন্দরের কর্মস্থলে তাঁকে আর দেখা যাচ্ছে না। পুতুল চন্দ্র রায় ২০২৫ সালের শুরুর দিকে চিলমারী নদী বন্দরের পোর্ট কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এসব অভিযোগের বিষয়ে পুতুল চন্দ্র রায় বলেন, ‘চিলমারীর মানুষের সঙ্গে আর দেখা হবে না।’ তিনি বদলি হয়েছেন কি না জানতে চাইলে বলেন, ‘এসব বিষয়ে আমি বলব না, আপনারা জেনে নিন।’
এদিকে একটি সূত্রের দাবি, চিলমারী বন্দরে পুতুল চন্দ্র রায় একটি সিন্ডিকেট তৈরি করে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
বর্তমানে তিনি অন্য বন্দরে বদলির জন্য ঢাকার অফিসে তদবির চালাচ্ছেন বলেও ওই সূত্র দাবি করেছে। চিলমারী বন্দরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পোর্ট কর্মকর্তা মো. মাহাবুব আলম তায়েফ জানান, বন্দরের প্রশাসনিক কার্যক্রম চলমান রয়েছে এবং আগামী সপ্তাহে তিনি চিলমারীতে আসবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন