প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ মন্তব্য করেছেন যে, গণঅভ্যুত্থান-পরবর্তী বিএনপি সরকার একলা চলো নীতি গ্রহণ করছে। তিনি বলেন, জনগণের গণরায় উপেক্ষা করে জুলাই সনদ বাস্তবায়ন না করে সংবিধান সংশোধন কমিটির নামে সরকার নাটক ও তালবাহানা করছে। তিনি আরও উল্লেখ করেন, "গণভোটের গণরায় না মানলে তারেক রহমানেরও ক্ষমতায় থাকার অধিকার নেই।"
বুধবার রাজধানীর বাড্ডা-লিংক রোড এলাকায় আয়োজিত একটি বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
আলী আহসান জুনায়েদ অভিযোগ করেন, সরকার জনগণের অধিকার ক্ষুণ্ণ করছে এবং জনগণের নিরাপত্তার বিষয়ে উদাসীন। তিনি বলেন, দেশের সাধারণ মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছে। গ্যাসের দাম নির্ধারণ নিয়ে গণশুনানির কথা থাকলেও সরকার এখন আর সেটিকে গুরুত্ব দিচ্ছে না। তিনি বলেন, "যখন যা ইচ্ছা, দাম বাড়িয়ে জনগণের ওপর উচ্চমূল্যের খড়্গ চাপিয়ে দিচ্ছে।"
তিনি আরও জানান, যে সরকার মানুষের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না, এনসিপিও সেই সরকারকে সহযোগিতা করবে না। তিনি বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সরকারকে সহযোগিতা করে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ছিল তাদের। কিন্তু সরকার গণরায় উপেক্ষা করে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করে যাচ্ছে।
এদিন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্যপণ্যের লাগামহীন দাম বৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন এনসিপির নেতারা।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও ঢাকা উত্তরের মেয়র পদপ্রার্থী আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, রাজনৈতিক পর্ষদের সদস্য ও যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল আমিন এমপি, সালেহ উদ্দিন সিফাত এবং যুগ্ম সদস্যসচিব ফরিদুল হকসহ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এআরবি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন