প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের রাজধানী নয়াদিল্লীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর মধ্যে চার দিনব্যাপী মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন আজ শেষ হচ্ছে। সম্মেলনের শেষে দুই বাহিনীর যৌথ সংবাদ সম্মেলন করার পরিকল্পনা রয়েছে।
এই সম্মেলনে বিজিবি এবং বিএসএফ প্রধানেরা তাদের বক্তব্যে পুশইন (অনুপ্রবেশ) নিয়ে নিজ নিজ দেশের অবস্থান তুলে ধরেছেন। এর পাশাপাশি আলোচনা হয়েছে সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিক হত্যা, ভারত থেকে বাংলাদেশে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, অস্ত্র ও অন্যান্য নিষিদ্ধ পণ্যের চোরাচালান রোধ এবং মানব পাচার প্রতিরোধের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে কাঁটাতারের বেড়াসহ অন্যান্য অননুমোদিত অবকাঠামো নির্মাণ বন্ধ করার ব্যাপারে এবং চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজের নিষ্পত্তি নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও তিনবিঘা করিডোরের মাধ্যমে লালমনিরহাটের পাটগ্রাম থেকে দহগ্রাম পর্যন্ত অপটিক্যাল ফাইবার ক্যাবল স্থাপনসহ বেশ কিছু দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রধানরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন