প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মোল্লাপাড়া ইউনিয়নের সাদকপুর গ্রামের জনপ্রিয় বাউল সংগঠন ‘উচারগাঁও কলিমশাহ বাউল সংগঠন’-এর নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে, যার সদস্য সংখ্যা ২১ জন।
শুক্রবার (২৮ আগস্ট) রাত ১০টার দিকে সংগঠনের নবগঠিত কমিটির অভিষেক ও আত্মপ্রকাশের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সরকার নিবন্ধিত এই বাউল সংগঠনটি দীর্ঘ সময় ধরে লোকসংগীত ও বাউল সংস্কৃতি চর্চা এবং প্রচার-প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
নতুন কমিটি গঠন করা হয়েছে সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট গীতিকার ও নাট্যকার এবং লন্ডন প্রবাসী আবুল আজাদের নেতৃত্বে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে, নবগঠিত কমিটির মাধ্যমে বাউল সংস্কৃতির চর্চা, সংরক্ষণ ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে আছেন বাউল মো. আব্দুল মালিক (ভাণ্ডারী), সহ-সভাপতি হিসেবে মো. আলী আকবর ও মো. নূর উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক হিসেবে মাস্টার জহির মিয়া, সহ-সাধারণ সম্পাদক হিসেবে মো. কবির আহমেদ, কোষাধ্যক্ষ হিসেবে মো. আফরোজ মিয়া, সহ-কোষাধ্যক্ষ হিসেবে বিপুল বিহারী দাস, সাংগঠনিক সম্পাদক হিসেবে আব্দুর রশিদ এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রিয়াজ মিয়া।
এছাড়া মহিলা-বিষয়ক সম্পাদিকা হিসেবে খোদমালা বেগম, সহ-মহিলা-বিষয়ক সম্পাদিকা হিসেবে সিরিয়া বেগম, দপ্তর-সম্পাদক হিসেবে সুজাত আলী, সহ-দপ্তর-সম্পাদক হিসেবে জামিল হোসেন এবং নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ তাজুল ইসলাম খান, আব্দুল কুদ্দুস, আরশ আলী, ফরমুজ আলী, আনোয়ার হোসেন, মো. শামস উদ্দিন, মো. বিরাজ উদ্দিন ও মো. আব্দুল ওয়াহিদ।
এছাড়াও সংগঠনের উপদেষ্টা হিসেবে রয়েছেন বাউল শাজাহান সিরাজ, গীতিকার দেলোয়ার শাহ, নুরুল ইসলাম, আব্দুর রহিম, আব্দুল করিম, আবুল হোসেন, আব্দুল হাকিম, বাউল আতাবুর রহমান এবং সৈয়দ মিয়া।
অনুষ্ঠানে উপস্থিত সদস্য ও সংশ্লিষ্টরা মন্তব্য করেছেন যে, নবগঠিত কমিটি পারস্পরিক ঐক্য, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে বাউল সংস্কৃতি ও লোকসংগীতের প্রচার-প্রসারে অগ্রণী ভূমিকা পালন করবে। পাশাপাশি সংগঠনের কার্যক্রম দেশ-বিদেশে ছড়িয়ে দিয়ে এর সুনাম বিশ্বদরবারে আরও উজ্জ্বল করার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন