প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহীতে চলমান ট্রেন থেকে তেল চুরির বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ এই কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করেন।
তিনি আরও জানান, চলন্ত ট্রেন থেকে তেল চুরি হওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্তার লাভ করায় বিষয়টি সবার নজরে আসে। কি ঘটেছে তা নিশ্চিত হওয়ার জন্য তদন্ত কমিটি গঠন করা হলো।
রাজশাহীর হরিয়ান রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থেকে মঙ্গলবার সকাল ১০টার দিকে 'ঢাকা মেইল সিক্স ডাউন' ট্রেনের পেছনে ঈশ্বরদীতে নেওয়ার উদ্দেশ্যে জুড়ে দেওয়া ওয়াগন থেকে ওয়েম্যানসহ সাতজন তেল চুরি করে। বিষয়টি পশ্চিমাঞ্চল রেলওয়ের কন্টোল রুমের নজরে আসে।
হরিয়ান রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ঢাকাগামী ট্রেনগুলোর পাওয়ারকারে তেল দেওয়ার জন্য ওয়াগনগুলো নিয়ে আসা হয়েছিল। তেল দেওয়ার পর দুটি ওয়াগন ঢাকা মেইল সিক্স ডাউন ট্রেনে যুক্ত করা হয়েছিল। সেগুলো পরে আবার ঈশ্বরদীতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিল। লোকাল ট্রেন হওয়ার কারণে হরিয়ান স্টেশনে কিছু সময়ের জন্য যাত্রা বিরতি দেয়। যাত্রার মাত্র তিন মিনিট সময়ের মধ্যে ওয়াগনগুলোর মধ্যে নেমে তেল চুরির ঘটনা সংঘটিত হয়। তবে কতটুকু তেল চুরি গেছে তা সঠিকভাবে জানা যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন