প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নীলফামারী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সোমবার দুপুরে কলেজের হলরুমে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক একেএম সিদ্দিকুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী এবং শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক।
নবীনবরণ অনুষ্ঠান শেষে কলেজের প্রাঙ্গণে গাছের চারা রোপণের কার্যক্রম পরিচালিত হয়। এরপর কলেজের স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করা হয়। এ সময় অতিথিরা কলেজের ছাত্র হোস্টেলের বিভিন্ন সমস্যা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুব-উর রহমানসহ আরও অনেক অতিথি সেখানে উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন