প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের বাজেদুর্গাপুর গ্রামে এক মাকে খুন করেছেন তার ছেলে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে, নিজ বাড়িতে ধারালো বটি দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়।
নিহত আনোয়ারা বেগম (৫৮) হলেন ওই গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আলতাফ হোসেন মাস্টারের স্ত্রী। হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে লাউজানী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. মামুনুর রশিদ ওরফে মামুনের (৪৫) বিরুদ্ধে।
স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে যশোর কোতোয়ালি থানার ওসি মাসুম খান জানান, মামুনের পূর্ববর্তী দুটি বিয়ের কারণে দাম্পত্য কলহের সৃষ্টি হয়, যা বিচ্ছেদের দিকে গড়ায়। এ কারণে তিনি মাকে দায়ী করতেন, যা নিয়ে তাদের মধ্যে পূর্বে বিরোধ ও হাতাহাতি ঘটেছিল। পারিবারিক অশান্তির কারণে মানসিক সমস্যায় ভুগতে থাকা মামুনকে প্রায় তিন বছর আগে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি দুই থেকে তিন মাস চিকিৎসা নেন। প্রায় পাঁচ বছর পর বৃহস্পতিবার তিনি বাড়িতে ফিরে আসেন।
বাড়িতে ফিরে আসার পর মায়ের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে উত্তেজিত হয়ে মামুন বটি দিয়ে মাকে কুপিয়ে হত্যা করেন।
ওসি আরও জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার পর মামুন পালিয়ে যান। তাকে আটক করার চেষ্টা চলছে বলেও জানান ওসি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন