প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নরসিংদীর বেলাবতে অভিযান চালিয়ে ৫৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২৩ হাজার ৮৯০ টাকাসহ মো. সুমন মিয়া (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বেলাব থানা পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বেলাব থানাধীন নারায়ণপুর ইউনিয়নের মরিচাকান্দি এলাকায় গ্ৰেফতার কৃত আসামির নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সুমন মিয়া মরিচাকান্দা এলাকার মৃত আলকাছ মিয়ার ছেলে। অভিযানে তার কাছ থেকে ৫৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা। এছাড়া মাদক বিক্রির নগদ ২৩ হাজার ৮৯০ টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন