প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝিনাইদহের কালীগঞ্জ শহরে সনদ বিহীন ফিরোজ ডেন্টাল কেয়ারে ভ্রাম্যমান আদালতের কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়া নাহিদ। মঙ্গলবার বেলা ১ টার দিকে এই অভিযান অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানটি সনদ বিহীন হওয়ার কারণে, ফিরোজ ডেন্টাল কেয়ারের সত্বাধিকারী এবং দন্ত চিকিৎসক ফিরোজুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা এবং ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি আরও ঘোষণা করেন যে, আগামী ১০ দিনের মধ্যে প্রতিষ্ঠানে বিডিএস দন্ত চিকিৎসক নিয়োগ না হলে প্রতিষ্ঠানটি সিলগালা করা হবে।
এছাড়াও, নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্দেশ দেন যে, এই ১০ দিনের মধ্যে প্রতিষ্ঠানে সকল চিকিৎসা কার্যক্রম বন্ধ থাকবে। অভিযান পরিচালনার সময় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শান্ত এবং কালীগঞ্জ থানার একটি পুলিশ দল উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন