প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ জন এমপির কান্নাকাটি চলছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি উল্লেখ করেছেন যে, সরকারি দলের সংসদ সদস্যরা ভদ্রতা প্রদর্শন করছেন।
রাশেদ খান বলেন, ‘এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ জন এমপির কান্নাকাটি করা লাগছে।’
আজ বৃহস্পতিবার, তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই মন্তব্য করেন। বিরোধী দল ‘ছায়া মন্ত্রিপরিষদ’ গঠনের পর আজ প্রথমবার সংসদে উপস্থিত হয়েছে, ফলে তাদের মধ্যে উত্তেজনা রয়েছে বলে তিনি দাবি করেন। ফেসবুক পোস্টে রাশেদ খান উল্লেখ করেন, ‘ছায়া প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ ঘোষণা হওয়ার পর আজকে প্রথম সংসদে গেছেন জামায়াতের আমির। ছায়া প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের মধ্যে একটি উত্তেজনা আছে না? সেই উত্তেজনায় একযোগে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে আক্রমণ শুরু করেছেন।’
তিনি আরও বলেন, ‘বিরোধী দলের সব এমপি দাঁড়িয়ে যাচ্ছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে কথা বলতে দেবেন না। তবে সরকারি দলের এমপিরা যথেষ্ট ভদ্রতা দেখাচ্ছেন। তারা চাইলে জামায়াতের আমিরের বক্তব্যের সময় হৈচৈ কিংবা পরিস্থিতি উত্তপ্ত করতে পারতেন। কিন্তু বিএনপি ক্ষমতায় রয়েছে, তাই বিএনপিকে দায়িত্বশীল হতে হবে।’
রাশেদ খান তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, ‘এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ জন এমপির কান্নাকাটি করা লাগছে। সুতরাং সংসদে বিএনপির অন্য এমপিরা যদি সালাহউদ্দিন আহমদের মতো কথা বলা শুরু করেন, তবে বিরোধী দলের এমপিরা বলবেন—ছেড়ে দে মা কেঁদে বাঁচি, আমরা আর খেলব না।’
তিনি সংসদে বিরোধী দলকে কথা বলার সুযোগ দিলে তারা কথা বলতে বলতে শিখে যাবে বলেও জানান। রাশেদ খান বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে বলব, এদের আর বেশি যুক্তিতর্ক দিয়ে ধরিয়েন না, মাঝে মাঝে অযৌক্তিক কথা বললেও বলতে থাকুক। শুনতে ভালো লাগবে না, তবুও তাদের বলতে দিতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন