প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরকল উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের জন্য চিকিৎসা সেবা ও ঔষধ বিনামূল্যে প্রদান করছে ৪৫ বিজিবি বরকল জোন।
রাঙামাটি জেলার বরকল উপজেলায় আজ সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলার নিকসান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে আসা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।
বিজিবির মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. রকিবুল ইসলাম রনি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে আসা পাহাড়ি বাঙালি শিশু, বৃদ্ধ ও নারীদের জন্য বিভিন্ন পরীক্ষা করান এবং ঔষধ প্রদান করেন।
তিনি জানান, আশ্রয় কেন্দ্রে থাকা বেশির ভাগ শিশুর সর্দি, ঠান্ডাজনিত কাশি, হাঁপানি ও শারীরিক দুর্বলতা রয়েছে। এ কারণেই বিজিবির পক্ষ থেকে এসব রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে বিজিবির ফ্রি চিকিৎসা নিতে আসা আসমা বেগম বলেন, "বাচ্চা অসুস্থ, তাই সেবা নিতে আসছি। এখানে এসে চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ওষুধও পেয়েছি।"
৩ নং আইমাছড়া ইউপির সাবেক মেম্বার তমির আলী জানান, এক সপ্তাহের বেশি সময় ধরে প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ বরকল জোন আশ্রয় কেন্দ্রে আসা প্রায় ৩০০ নারী, শিশু ও বৃদ্ধদের মাঝে বিনামূল্যে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছে। তিনি এ জন্য বর্ডার গার্ড বাংলাদেশ ৪৫ জোনের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
বরকল জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. রকিবুল ইসলাম রনি বলেন, "আজ প্রায় ৩০০ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।" তিনি আশ্রয় কেন্দ্রে চিকিৎসা নিতে আসা লোকজনের সাথে আলোচনা করেন এবং বিজিবি Zukunft আরও এ ধরনের দুর্যোগে বন্যার্তদের পাশে থাকার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন