প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপের ফাইনালে বদলি হিসেবে খেলতে নামেন আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস। ম্যাচ শেষে তিনি মেজাজ হারিয়ে স্পেনের এরিক গার্সিয়ার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এই বিবাদের মধ্যে হস্তক্ষেপ করতে গিয়ে গাভি উপস্থিত হন।
একপর্যায়ে স্প্যানিশ মিডফিল্ডার গাভি পারেদেসের ক্ষোভের মূল শিকার হন। তাদের ঝগড়ার একপর্যায়ে পারেদেস গাভিকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এর পর ফিফার পক্ষ থেকে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে স্পেনের গাভি মনে করেন, পারেদেসের ক্ষুব্ধ আচরণের জন্য তাকে নিষিদ্ধ করা উচিত নয়।
ফিফা জানিয়েছে, তারা একজন প্রসিকিউটরের মাধ্যমে বিষয়টি তদন্ত করবে। এর পর গাভি মন্তব্য করেন, পারেদেসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা ঠিক হবে না। স্পেনের এক স্থানীয় গণমাধ্যমের সঙ্গে আলাপে তিনি বলেন, "আমার মনে হয় না তাকে নিষিদ্ধ করা উচিত। আমি বুঝি শিশুদের সামনে এটি ভালো কোনো দৃষ্টান্ত নয়, তবে ফুটবলের একটি দিক এমনও আছে যা কিছুটা বেশি শারীরিক ও আক্রমণাত্মক।"
তিনি আরও উল্লেখ করেন, "সবচেয়ে যৌক্তিক পদক্ষেপ হবে ম্যাচের মধ্যেই তাকে মাঠ থেকে বের করে দেওয়া। বিষয়টি ওখানেই শেষ হয়ে যেত। দিনশেষে আমার মতে এসবই ফুটবলের অংশ এবং খেলাটা এমনই হওয়া উচিত।"
গাভি সতীর্থ এরিক গার্সিয়ার সঙ্গে এক বিবাদে হস্তক্ষেপ করতে গিয়ে এই ঘটনার মধ্যে জড়িয়ে পড়েন। ম্যাচের পর পারেদেসকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "ম্যাচের পর আমি তাদের সঙ্গে কথা বলছিলাম। তাদের সতীর্থরা আক্রমণাত্মক হওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তাদের এভাবে শারীরিক হওয়ার কোনো প্রয়োজন ছিল না। এটা ছিল ছেলেমানুষি।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন