প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অনূর্ধ্ব-১৮ ফুটবল লিগ ২০২৫-২৬ মৌসুমের এক রোমাঞ্চকর ম্যাচে জয় অর্জন করেছে দিলকুশা স্পোর্টিং ক্লাব। তারা প্রতিপক্ষ কল্লোল সংঘকে ২-০ গোলে পরাজিত করে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে।
শুক্রবার (২৪ জুলাই) শুরু হতে যাওয়া ম্যাচের প্রথম থেকেই দুই দলের মধ্যে আক্রমণ এবং পাল্টা আক্রমণের মাধ্যমে খেলা প্রভাব বিস্তারের চেষ্টা লক্ষ্য করা যায়। তবে প্রথমার্ধে উভয় দলের রক্ষণভাগের দৃঢ়তায় কোনো দলই কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি।
দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার পর দিলকুশা স্পোর্টিং ক্লাব খেলার আক্রমণের ধার আরও বাড়াতে সক্ষম হয়। খেলার ৫৫তম মিনিটে, তাজদুল হাসান তাশরিফ দারুণ একটি ফিল্ড গোল করে তাদের দলকে লিড এনে দেন।
পিছিয়ে পড়া কল্লোল সংঘ গোল শোধের জন্য মরিয়া হয়ে চেষ্টা চালাতে থাকে, কিন্তু দিলকুশা স্পোর্টিং ক্লাবের সুসংগঠিত রক্ষণভাগ ভেদ করা তাদের পক্ষে সম্ভব হয়নি।
ম্যাচের শেষ মুহূর্তে, যখন কল্লোল সংঘ সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে উঠেছিল, ঠিক তখনই ডানা বাঁধে অতিরিক্ত সময়ে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন দিলকুশার তরুণ খেলোয়াড় রোহান ইসলাম মিরাজ। ৯০+২ মিনিটের এই গুরুত্বপূর্ণ গোলে জয় নিশ্চিত হয়ে যায় দিলকুশা স্পোর্টিং ক্লাবের।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন