প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় সংসদের সকল সদস্যকে ১০ কেজি করে আম উপহার দিয়েছেন বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। এই উপহারটি সংসদের স্পিকার, মন্ত্রী, সরকারি ও বিরোধীদলের সমস্ত সংসদ সদস্য (এমপি) এবং সংসদ সচিবালয়ের সব শ্রেণির কর্মকর্তা ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য দেওয়া হয়েছে।
সোমবার (২২ জুন) সকাল থেকে গোটা সংসদ সচিবালয় ‘সারপ্রাইজ’ উপহার নিয়ে মুখরিত হয়ে উঠেছিল। জানা যায়, বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে পাঠানো এই সৌন্দর্যমন্ডিত প্যাকেটগুলোতে ছিল প্রিমিয়াম কোয়ালিটির সুস্বাদু আম। অত্যন্ত সুশৃঙ্খলভাবে, বিরোধীদলীয় নেতার কার্যালয়ের প্রতিনিধিরা সংসদের বিভিন্ন দপ্তরে গিয়ে সবাইকে এই উপহার পৌঁছে দেন।
সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, এই বিতরণ কার্যক্রমে সব স্তরের কর্মচারীভুক্ত ছিলেন। খণ্ডকালীন ঝাড়ুদার, পিয়ন, লিফটম্যান এবং গাড়িচালকরাও এই উপহার প্রাপ্ত হন।
উপহার পাওয়ার পর সংসদ সচিবালয়ের এক অফিস সহায়ক মন্তব্য করেন, 'আমরা ছোট চাকরি করি। বড়দের উপহার সাধারণত দূর থেকেই দেখি। কিন্তু আজ আমাদের জন্যও এই আম এসেছে, এটি আমাদের জন্য সম্মানের বিষয়।'
সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান, বিরোধীদলীয় নেতা দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন সময় তিনি ভিন্নধর্মী এবং মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন। এবারের আম বিতরণকে তারা সৌজন্য এবং সামাজিক সংযোগের একটি উদ্যোগ হিসেবে বিবেচনা করছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন