প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, মানুষের শরীরে গবাদিপশুর রোগ হিসেবে পরিচিত শামোন্ডা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে, যা বিশ্বে প্রথমবারের মতো ঘটলো।
এএনআই নিউজের একটি প্রতিবেদনে ডব্লিউএইচওর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, অক্টোবরের শুরুতে ফ্রান্সের লিয়োনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শামোন্ডা ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তি মারা গেছেন।
ডব্লিউএইচওর মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়াসুস বৃহস্পতিবার (২২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বিবৃতিতে এই তথ্য প্রকাশ করেন।
শামোন্ডা ভাইরাস সাধারণত গরু, ভেড়া, ছাগল ও ঘোড়ার মতো প্রাণীদের আক্রান্ত করে। ধারণা করা হচ্ছে, ছোট মাছির মতো দেখতে একধরনের কীটের কামড়ে প্রাণীদের মধ্যে ভাইরাসটি ছড়ায়। তবে ভাইরাসটি মানুষের শরীরে কীভাবে প্রবেশ করেছে, সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
টেড্রোস আধানম গেব্রেয়াসুস জানান, ফ্রান্সের ওই রোগী এমন একটি অঞ্চলে ছিলেন, যেখানে প্রাণীদের মধ্যে শামোন্ডা ভাইরাসের সংক্রমণ ঘটেছে। সেই অঞ্চলে কিউলিকয়ডিস প্রজাতির ক্ষুদ্র কীটও উপস্থিত ছিল।
ডব্লিউএইচও জানিয়েছে, ভাইরাসটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে এবং মানুষের শরীরে এর সম্ভাব্য প্রভাব নির্ধারণে অতিরিক্ত গবেষণা প্রয়োজন।
ফরাসি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে ডব্লিউএইচও রোগী কীভাবে সংক্রমিত হয়েছেন তা জানার চেষ্টা করছে। সংস্থাটি বলেছে, সংক্রমণের উৎস, ভাইরাস ছড়ানোর সম্ভাব্য পথ এবং জনস্বাস্থ্যের জন্য কোনো ঝুঁকি রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন