প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আতঙ্কে ইসলামী ব্যাংকের যেসব গ্রাহক গত কয়েকদিনে মেয়াদি আমানত এবং সঞ্চয়ভিত্তিক বিভিন্ন হিসাব ভেঙে ফেলেছিলেন, তারা এখন বিনা চার্জে সেটি পুনরায় চালু করতে পারবেন।
সোমবার (১৫ জুন) ইসলামী ব্যাংকের পক্ষ থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, গত ১ জুন থেকে ১৫ জুনের মধ্যে নগদায়ন অথবা বন্ধ করা এমটিডিআর, এমএসবি, এমএমপিডিএস এবং এমএসএস হিসাবগুলি আগামী সাত কর্মদিবসের মধ্যে গ্রাহকের আবেদনের ভিত্তিতে পুনরায় সচল করা হবে। এর ফলে, গ্রাহকরা তাদের হিসাবটি চলমান থাকলে যে সুবিধাগুলো পেতেন, সেগুলোই পাবেন।
এছাড়া, হিসাব পুনঃসচল করার প্রক্রিয়ার সময় ব্যাংকের সকল প্রকারের খরচ ও চার্জ মওকুফ করা হবে। গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে এবং ব্যাংকে নগদ প্রবাহ বৃদ্ধি করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইসলামী ব্যাংক জানিয়েছে।
এই সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইসলামী ব্যাংকের সব শাখা এবং উপশাখাকে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি মোবাইল ফোন বা ঠিকানা মাধ্যমে গ্রাহকদের সাথে যোগাযোগ করে তাদের হিসাব পুনরায় চালু করতে উৎসাহিত করার জন্য বলা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন