প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মেহেরপুরের গাংনীতে বিএনপি কার্যালয়ের সামনে ঘটেছে দুটি ককটেল বিস্ফোরণ। এই বিস্ফোরণের ফলে ওই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের দেড় ঘণ্টা আগে এ বিস্ফোরণ ঘটে।ঘটনার খবর পেয়ে গাংনী থানার পুলিশ একটি দল ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরিত ককটেলের স্প্লিন্টারসহ বিভিন্ন আলামত সংগ্রহ করে থানায় নিয়ে যায়।
স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।গাংনী থানার ওসি (তদন্ত) শিমুল বিশ্বাস জানান, বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত উদ্ধার করেছে।তিনি আরও বলেন, বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় গাংনী উপজেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি ও সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনসহ জেলা, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিত থাকার কথা রয়েছে।
ককটেল বিস্ফোরণের পর নির্ধারিত কর্মসূচিকে ঘিরে পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।ঘটনার পর আইন-শৃঙ্খলা বাহিনী এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে।মেহেরপুরের গাংনীতে বিএনপি কার্যালয়ের সামনে ঘটেছে দুটি ককটেল বিস্ফোরণ। এই বিস্ফোরণের ফলে ওই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের দেড় ঘণ্টা আগে এ বিস্ফোরণ ঘটে।
ঘটনার খবর পেয়ে গাংনী থানার পুলিশ একটি দল ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরিত ককটেলের স্প্লিন্টারসহ বিভিন্ন আলামত সংগ্রহ করে থানায় নিয়ে যায়।স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।
গাংনী থানার ওসি (তদন্ত) শিমুল বিশ্বাস জানান, বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত উদ্ধার করেছে।তিনি আরও বলেন, বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় গাংনী উপজেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি ও সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনসহ জেলা, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিত থাকার কথা রয়েছে।
ককটেল বিস্ফোরণের পর নির্ধারিত কর্মসূচিকে ঘিরে পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।ঘটনার পর আইন-শৃঙ্খলা বাহিনী এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন