প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে অ্যাতলেটিকো মাদ্রিদে যোগ দিলেন দক্ষিণ কোরিয়ার মিডফিল্ডার কাং-ইন লি। কয়েক সপ্তাহ ধরে চুক্তির ঘোষণা একাধিকবার পিছিয়ে যাওয়ার ফলে অনিশ্চয়তা তৈরি হলেও শনিবার (২৫ জুলাই) আনুষ্ঠানিকভাবে ২৫ বছর বয়সি এই ফুটবলারের নাম ঘোষণা করেছে স্প্যানিশ ক্লাবটি। অ্যাতলেটিকো মাদ্রিদ ২০৩১ সাল পর্যন্ত চুক্তিতে তাকে দলে ভিড়িয়েছে ডিয়েগো সিমিওনের দলে।
এই দলবদলের মাধ্যমে ইতিহাসও গড়েছে অ্যাতলেটিকো। এটি ক্লাবটির ইতিহাসে প্রথম দক্ষিণ কোরিয়ান ফুটবলার হিসেবে কাং-ইন যোগ দিয়েছেন। তিনি নতুন ক্লাবে পরবেন সাত নম্বর জার্সি, যা আগেও ছিল অ্যাতঁয়ান গ্রিয়েজম্যানের দখলে।
২০২৩ সালে মায়োর্কা ছেড়ে প্যারিস সেন্ট-জার্মেইনে (পিএসজি) যোগ দিয়েছিলেন কাং-ইন। তিন মৌসুমে ফরাসি ক্লাবটির হয়ে ১২৪ ম্যাচে ১৬ গোল ও ১৬ অ্যাসিস্ট করেছেন তিনি। এই সময়ে কাং-ইন দুটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি লিগ ওয়ানসহ মোট ১২টি শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন।
তবে নিয়মিত একাদশে সুযোগ না পাওয়ায় নিজের সামর্থ্যের পুরোটা প্রদর্শন করার সুযোগ হয়নি কাং-ইনের। এই কারণেই নতুন ঠিকানায় এসে তিনি নিজের দক্ষতা নতুনভাবে প্রমাণ করার লক্ষ্য নিয়ে এসেছেন। কাং-ইন আক্রমণাত্মক মিডফিল্ড, ডান প্রান্ত কিংবা ইনসাইড ফরোয়ার্ড—একাধিক ভূমিকায় খেলতে সক্ষম এই বাঁ-পায়ের ফুটবলারকে সিমিওনের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবেই দেখা হচ্ছে।
সদ্য সমাপ্ত বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার হয়ে নজর কাড়েন কাং-ইন। তিনি তিনটি ম্যাচেই খেলেছেন এবং চেক রিপাবলিকের বিপক্ষে হোয়াং ইন-বিয়োমের গোলে অ্যাসিস্ট করেছেন। ২০১৯ সালে সিনিয়র জাতীয় দলে অভিষেকের পর থেকে তিনি এখন পর্যন্ত ৫০ ম্যাচে ১০ গোল করেছেন এই মিডফিল্ডার।
নতুন মৌসুমে অ্যাতলেটিকোর তৃতীয় বড় সাইনিং কাং-ইন লি। এর আগে ক্লাবটি স্পেনের বিশ্বকাপজয়ী ফুলব্যাক অ্যালেক্স গ্রিমালদো এবং ডেনমার্কের মিডফিল্ডার মরটেন হুলমান্দকে দলে ভিড়িয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন