প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রজনীকান্তের অপেক্ষিত ছবি ‘ধার্মান’-এ যুক্ত হলেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলীলা। এটি তাঁর জন্য একটি নতুন অভিজ্ঞতা, কারণ এই প্রথমবার তিনি ‘থালাইভা’ রজনীকান্তের সঙ্গে পর্দায় জুটি বাঁধতে চলেছেন। তাদের বয়সের ব্যবধান পর্দায় প্রায় ৫০ বছর। প্রযোজনা সংস্থা আনুষ্ঠানিকভাবে শ্রীলীলাকে স্বাগত জানিয়ে একটি ভিডিও প্রকাশ করে এই খবরটি নিশ্চিত করেছে।
অশ্বথ মারিমুথু পরিচালিত এই ছবিতে রজনীকান্ত ও শ্রীলীলা ছাড়াও অভিনয় করছেন সিমরন, নয়নতারা, যোগী বাবু ও রাশি খন্না। ছবিটি পরিচালকের সঙ্গে রজনীকান্তের প্রথম কাজ। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন জনপ্রিয় সুরকার অনিরুদ্ধ রবিচন্দর।
প্রথম প্রচার ঝলকে রজনীকান্তের চরিত্রটি নিয়ে দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ছবিতে তিনি একজন চিকিৎসকের ভূমিকায় অভিনয় করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে নির্মাতাদের চরিত্রের বর্ণনায় ‘কেট্টা পৈয়ন’ (যার অর্থ ‘খারাপ মানুষ’) শব্দবন্ধ ব্যবহারের কারণে অনুরাগী ও সমালোচকদের মধ্যে ধারণা রয়েছে যে, চরিত্রটিতে কিছু নেতিবাচক বা ধূসর দিক রয়েছে। অনেকেই ১৯৭৮ সালের কালজয়ী ছবি ‘মুলম মলারুম’-এ রজনীকান্তের চরিত্রটির সঙ্গে নতুন এই রূপের সাদৃশ্য খুঁজে পাচ্ছেন।
শ্রীলীলা চলতি বছর ‘পরাশক্তি’ ছবির মাধ্যমে তামিল সিনেমা জগতে প্রবেশ করেন। এরপর থেকে তিনি একের পর এক বড় প্রজেক্টে যুক্ত হচ্ছেন। ধনুষ ও মামুট্টির ‘ওম’ এবং অজিত কুমারের ‘ডেয়ারডেভিল’ ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে তাঁকে দেখা যাবে।
বর্তমানে ‘ধর্মন’ ছবির শেষ পর্যায়ের শুটিং চলছে। যদিও আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি, নির্মাতারা ২০২৭ সালের এপ্রিল মাসে ছবিটি মুক্তির পরিকল্পনা করছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন