প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়ায় মো. রিদুয়ান (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ, তার কাছে বিদেশি পিস্তল, ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি পাওয়া গেছে।
বুধবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে গর্জনিয়া বটতলী স্টেশন এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
রিদুয়ান গর্জনিয়ার পশ্চিম বোমাংখিল গ্রামের নুরুল আমিনের পুত্র।
পুলিশের তথ্য অনুযায়ী, গোপন তথ্যের ভিত্তিতে রামু থানার গর্জনিয়া পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান চালায়। অভিযানের নেতৃত্ব দেন ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মো. আনিছুর রহমান। এ অভিযানে রিদুয়ানকে আটক করার সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এর আগে রিদুয়ানের বড় ভাই মো. সোহেলের বসতবাড়ি থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছিল। ওই ঘটনার পর থেকে সোহেল বিদেশে পলাতক রয়েছেন বলে জানা গেছে।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক মো. আনিছুর রহমান অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়েছে এবং তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক জানান, এ ঘটনায় নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন