প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর সুশাসন জোরদার করার লক্ষ্যে পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট (পিএফএম) অ্যাকশন প্ল্যানের আওতায় অর্থ বিভাগ প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন টিম (পিআইটি) পুনর্গঠন করেছে। রবিবার (২৫ অক্টোবর) অর্থ বিভাগের বাজেট অনুবিভাগ-১-এর বাজেট শাখা-৩ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। পরবর্তী দিন সোমবার (২৬ অক্টোবর) এটি প্রকাশিত হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পুনর্গঠিত পিআইটি ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকে কার্যকর হবে বলে গণ্য করা হবে।
প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী, ‘কম্পোনেন্ট-৯: স্ট্রেনদেনিং অব স্টেট-ওউনড এন্টারপ্রাইজেস গভর্ন্যান্স’-এর কার্যক্রম বাস্তবায়নের উদ্দেশ্যে এই টিম পুনর্গঠন করা হয়েছে।
পাঁচ সদস্যের পুনর্গঠিত পিআইটিতে অন্তর্ভুক্ত রয়েছেন: রহিমা বেগম, অতিরিক্ত সচিব (রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান), অর্থ বিভাগ; মোহাম্মদ আবুল হাশেম, অতিরিক্ত সচিব, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান অনুবিভাগ-১; আ. ত. ম. আব্দুল্লাহেল বাকী, যুগ্মসচিব, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান-৩ অধিশাখা; মোহাম্মদ হাবিব উল্লাহ, উপসচিব, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান-১ অধিশাখা; এবং মোহাম্মদ সোহরাব হোসেন, পরিচালক, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান শাখা-১। অর্থ বিভাগ প্রণীত পিএফএম অ্যাকশন প্ল্যান বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের পরিচালনা ও ব্যবস্থাপনায় সুশাসন জোরদার করাই এই কম্পোনেন্টের মূল লক্ষ্য।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন