প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আজ ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার জামালপুর সদর উপজেলার পিয়ারপুর এলাকায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে পরিচালিত ‘এম আর বি ব্রিকস’ নামের একটি ইটভাটায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ভাটাটি ভেঙে দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) পরিচালিত এ অভিযানে ইটভাটায় মালিক পক্ষের কাউকে উপস্থিত পাওয়া যায়নি। অভিযানে দেখা যায়, পরিবেশ অধিদপ্তরের প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়াই অবৈধ ফিক্সড চিমনি ব্যবহার করে ইটভাটাটি পরিচালনা করা হচ্ছিল।
অবৈধভাবে ইটভাটা পরিচালনার কারণে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে ‘এম আর বি ব্রিকস’ ইটভাটাটি ভেঙে দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও পদোন্নতিপ্রাপ্ত সিলেট বিভাগের উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হায়দার। অভিযানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, জামালপুরের সহকারী পরিচালক, বাংলাদেশ পুলিশের সদস্য এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।
পরিবেশের সুরক্ষা ও ইটভাটা সংক্রান্ত আইন বাস্তবায়নে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন