প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশের সব উপজেলা পর্যায়ে কমিটি গঠনের পরিকল্পনা গ্রহণ করেছে। দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, অক্টোবরের মধ্যে দেশের সব উপজেলায় কমিটি গঠন সম্পন্ন করা হবে।
এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত সোমবার (২৮ সেপ্টেম্বর) বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার তথ্য জানিয়ে বলেন, জেলা পর্যায়ের কমিটি গঠন সম্পন্ন হওয়ার পর এখন উপজেলায় কমিটি গঠনের দিকে মনোযোগ দেওয়া হচ্ছে। অক্টোবরের মধ্যে উপজেলায় কমিটি গঠনের পরিকল্পনা করা হয়েছে।
বৈঠকে দলের ২৩ সদস্যের সাংগঠনিক উপ-কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার প্রধান হিসেবে মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে নিযুক্ত করা হয়েছে।
এ উপ-কমিটিতে রাজনৈতিক পর্ষদ থেকে দুজন উপ-প্রধান থাকবেন, এবং প্রতি বিভাগে একজন করে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক নিযুক্ত করা হবে।
বৈঠকের পর এনসিপির মিডিয়া দলের সদস্য ইয়াসির আরাফাত বলেন, বৈঠকে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির ‘চরম অবনতি, দেশব্যাপী নৈরাজ্য ও দখলবাজিতে’ নেতারা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। এর প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নাহিদ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নেতারা সরকারের সংবিধান সংশোধন নিয়ে পদক্ষেপের সমালোচনা করেন। তারা বলেন, গণভোটের গণরায় অগ্রাহ্য করে প্রহসনমূলক সংবিধান সংশোধন কমিটি গঠন করে সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে।
বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনে দলের কৌশল নিয়েও আলোচনা হয়েছে বলে নেতারা জানিয়েছেন।
এছাড়া, বৈঠকে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদসহ কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন ও দায়িত্ব বণ্টনের রূপরেখা চূড়ান্ত করার কাজ চলছে বলে জানানো হয়।
ইয়াসির আরাফাত বলেন, শিগগিরই এ বিষয়ে দলের তরফে ঘোষণা আসবে।
বৈঠকে বিভাগীয় ও জেলা পর্যায়ে রাজনৈতিক কর্মশালা আয়োজনের জন্য দলের নেতা সারজিস আলম, সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ, সালেহ উদ্দিন সিফাতকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন দলের সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখপাত্র আসিফ মাহমুদ, আব্দুল্লাহ আলামিন, আতিক মুজাহিদ, সারোয়ার তুষার, আরিফুল ইসলাম আদীব, মাহমুদা মিতু, নুসরাত তাবাসসুম, সালেহউদ্দিন সিফাত, আকরাম হোসাইন সিএফ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন