প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর হাজারীবাগে অবস্থিত এ জে আর কুরিয়ার সার্ভিসের একটি ওয়্যারহাউসে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাজারীবাগ থানা-পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেন হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন। তিনি উল্লেখ করেন, গত বুধবার রাতে ভুক্তভোগী প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিযোগ দায়ের করার পর মামলা রুজু করা হয়। এরপর হাজারীবাগ এলাকায় অভিযান পরিচালনা করে এ ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলায় অংশগ্রহণকারী অন্যান্যদের চিহ্নিত করার জন্য সিসিটিভি ফুটেজ এবং প্রযুক্তির সহায়তায় অভিযানকে আরও জোরদার করা হয়েছে।
এর আগে, গত মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টায় হাজারীবাগের সিকদার মেডিকেলের পেছনে ম্যান্ডি ডেন্টাল রোডে ২৩টি মোটরসাইকেলে হেলমেট ও মাস্ক পরা প্রায় ৪৫ থেকে ৫০ জন দুর্বৃত্ত প্রবেশ করে। মাত্র ১৮ মিনিটের মধ্যে তারা এ জে আর কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউসে ব্যাপক হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন