প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জেলার বাঘাইছড়ি উপজেলায় আজ বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন ও দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে জেলা বিএনপি’র নেতৃবৃন্দের দ্বারা।
আজ শুক্রবার সকালে জেলা বিএনপি’র নেতৃকবৃন্দ বন্যাদুর্গত মানুষদের খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের কাজ করেন।
এ সময় রাঙ্গামাটি জেলা বিএনপি’র সভাপতি দীপেন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক মো. এড. মামুনুর রশীদ মামুন, বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী, সাধারণ সম্পাদক মো. জাবেদুল আলম, পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু এবং সাধারণ সম্পাদক মো. রহমত উল্লাহ খাজা সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে জেলা বিএনপি’র নেতৃবৃন্দ দুর্গত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় তারা বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে খাদ্য সামগ্রী সহ প্রয়োজনীয় ত্রাণ বিতরণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন