প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফরিদপুরের চরভদ্রাসনে এক মাদরাসাছাত্রকে (১৩) ধর্ষণের অভিযোগে মো. মাসুদ (২৭) নামের এক মাদরাসাশিক্ষককে পুলিশ আটক করেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে সদরপুর উপজেলার একটি কওমি মাদরাসায় এই ঘটনা ঘটে।
আটক হওয়া শিক্ষক খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার গোদাগারা এলাকার মাহবুর গোলদারের ছেলে। জানা গেছে, তিনি চরভদ্রাসন উপজেলার পূর্ব বিএস ডাঙ্গী জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদরাসায় শিক্ষকতা করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্র বৃহস্পতিবার বিকেলে বাড়িতে ফিরে মাসুদের বিরুদ্ধে একাধিকবার ধর্ষণের অভিযোগ করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। একপর্যায়ে, স্থানীয় কয়েকজন ওই শিক্ষককে মাদরাসার সামনেই একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে খবর পেয়ে চরভদ্রাসন থানার এসআই করিম, এসআই গোলামসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।
মাদরাসার পরিচালক (মোহতামিম) জানান, "আমাদের মাদরাসার এক ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদরাসার পক্ষ থেকে আমরাও বিষয়টি তদন্ত করে দেখছি।"
চরভদ্রাসন থানার ওসি মো. সফর আলী জানান, ঘটনাস্থলটি চরভদ্রাসন ও সদরপুর থানার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। মাদরাসাটি সদরপুর থানার আওতাধীন হওয়ায় প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে অভিযুক্তকে সদরপুর থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় সদরপুর থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে অভিযোগের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন