প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলসহ দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি আগামী ২৪ ঘণ্টায় উন্নতি হবে। তবে উল্লেখযোগ্য তথ্য হলো, উত্তরের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে অস্থায়ী বন্যার ঝুঁকি রয়েছে।
শনিবার (১১ জুলাই) দুপুরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি এই প্রসঙ্গে বলেন, ‘আগামী ২৪ ঘন্টায় চট্টগ্রামসহ দক্ষিণ- পূর্বাঞ্চল ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হবে। তবে অতিভারি বর্ষণে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে এবং সেটি অস্থায়ী বন্যা হিসেবে দেখা যেতে পারে।’
দীর্ঘস্থায়ী বন্যা পরিস্থিতির সম্ভাবনা আপাতত নেই জানিয়ে এই প্রকৌশলী আরো বলেন, ‘বর্তমানে সাঙ্গু, কুশিয়ারা, মনু ও খোয়াই নদীর ছয়টি পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।’
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সিলেটের জাফলংয়ে, ১৫৬ মিলিমিটার।
এদিকে, সকালে সংবাদ সম্মেলনে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মোহাম্মদ বজলুর রশিদ বলেন, ‘বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ অনেকটাই দুর্বল হয়ে গেছে। এর ফলে চট্টগ্রামসহ দক্ষিণ অঞ্চলে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা কম। সেইসাথে আজ থেকে ভারি বর্ষণের সতর্কবার্তা তুলে নেওয়া হচ্ছে।’
এই আবহাওয়াবিদ বলেন, ‘পাহাড় ধস বা নতুন করে জলোচ্ছ্বাসের কোনো পূর্বাভাস নেই। আগামী দু-একদিনের মধ্যে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন