প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ক্রিস্টিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণায় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি পর্তুগিজ মহাতারকার দীর্ঘ ও সফল ক্যারিয়ারের প্রশংসা করে ধন্যবাদ জানিয়েছেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার প্রধান। একই সঙ্গে, রোনালদোর অর্জনকে ফুটবল ইতিহাসের একটি অবিস্মরণীয় অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন ইনফান্তিনো।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ইনস্টাগ্রামের একটি বার্তায় ইনফান্তিনো বলেছেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদোর মতো করে খুব কম খেলোয়াড়ই ফুটবল ভক্তদের হৃদয় স্পর্শ করতে পেরেছিল। অসাধারণ প্রতিভা, অটল সংকল্প এবং সম্ভাবনার সীমা ছাড়িয়ে যাওয়ার নিরন্তর আকাঙ্ক্ষা দ্বারা সংজ্ঞায়িত একটি ক্যারিয়ার।’
রোনালদো আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা হিসেবে পরিচিত। তিনি প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি বিশ্বকাপে অংশ নেয়ার কীর্তি অর্জন করেছেন। এসব অর্জনের পাশাপাশি, নতুন প্রজন্মের ওপর তার প্রভাবের কথাও তুলে ধরেছেন ফিফা সভাপতি।
ইনফান্তিনো আরও উল্লেখ করেছেন, ‘ক্রিস্টিয়ানো এমন কিছু কীর্তি অর্জন করেছেন, যেটা সম্ভবত কখনও পুনরাবৃত্তি করা যাবে না। কিন্তু তার কীর্তি এসব রেকর্ড, শিরোপা ও গোলকেও ছাড়িয়ে যাওয়ার মতো। তিনি একটি প্রজন্মকে অনুপ্রেরণা দিয়ে গেছেন, লাখ লাখ ভক্তকে একত্রিত করেছেন, পর্তুগালের আশা ও গৌরবকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মঞ্চে বহন করে নিয়ে গেছেন।’
শেষে রোনালদোকে ধন্যবাদ জানিয়ে ইনফান্তিনো বলেন, তার আন্তর্জাতিক ক্যারিয়ার আজীবন ফুটবল ইতিহাসের অংশ হয়ে থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন