প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের সীতাকুণ্ডে স্কুল ছুটির পর বাড়ি ফেরার সময় দ্রুতগতির একটি মিনিবাসের ধাক্কায় নিহত হয়েছে জান্নাতুল মাওয়া নামে একজন তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় বাসটি পুলিশ জব্দ করেছে। কিন্তু চালক পলাতক রয়েছে।
রোববার (২৬ জুলাই) দুপুর ৩টার দিকে উপজেলার কুমিরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটেছে। নিহত জান্নাতুল মাওয়া কুমিরা ইউনিয়নের কাজীপাড়া এলাকার শহিদুল্লাহর মেয়ে এবং মসজিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্র জানায়, স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির মিনিবাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা খারাপ হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে চিকিৎসক জানিয়ে দেন যে, সে মারা গেছে। দুর্ঘটনার পর পুলিশ ঘাতক মিনিবাসটি জব্দ করেছে। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, এবং তাকে গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে এবং চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন