প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুর মহানগরীর পূবাইলে এক নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন এবং তার ব্যক্তিগত ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে মঙ্গলবার (৩ নভেম্বর) মাহমুদুল হাসান মুন্না (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মুন্না পূবাইল থানার খোরাইদ এলাকার বাসিন্দা। অভিযোগকারী নারী (৩২) পূবাইলের তালটিয়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করেন।
এজাহার সূত্রে জানা যায়, মুন্নার সঙ্গে ওই নারীর প্রায় তিন বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত মুন্না ওই বাসায় স্বামী পরিচয়ে বসবাস করেন। এ সময় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, যখন ওই নারী বিয়ের কথা বলেন, তখন মুন্না নানা অজুহাতে সময়ক্ষেপণ করেন। অন্যত্র বিয়ের সম্বন্ধ ঠিক হলে মুন্না তা ভেঙে দেন বলে এজাহারে উল্লেখ রয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, বিভিন্ন সময়ের ব্যক্তিগত ছবি ও ভিডিও আত্মীয়স্বজনের কাছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে যাচ্ছে ওই যুবক।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে একটি ধর্ষণ মামলা করা হয়েছে। মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন