প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কবিরাজসহ ৯ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
গত ১৬ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শাহিনা নাসরিনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সার্বিক সহযোগিতা করে নাসিরনগর থানা পুলিশ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানের সময় ৯ জনকে মাদক সেবনের অভিযোগে হাতেনাতে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তদের নামঃ
- ভলাকুট ইউনিয়ন: বাবুল মিয়া, লালু মিয়া, পায়েল মিয়া ও জালাল মিয়া
- চাতলপাড় ইউনিয়নের ফকিরদিয়া গ্রাম: ইমরান মিয়া
- হরিপুর ইউনিয়ন: কবিরাজ জাহের মিয়া
- চাপরতলা ইউনিয়ন: শফিক মিয়া ও আঙ্গুর মিয়া
এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আদালতের রায় অনুযায়ী দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন