প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইতালির একটি রেস্তোরাঁয় ভারতীয় নারী পর্যটকদের সঙ্গে এক কর্মীর অশ্লীল আচরণের অভিযোগ উঠেছে। এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
জানা গেছে, ওই রেস্তোরাঁর কর্মী বাংলাদেশি। ইনস্টাগ্রামে খুশি দুবে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যাচ্ছে যে ওই কর্মী ভারত ও ভারতীয়দের সম্পর্কে অশ্লীল ভাষা ব্যবহার করছেন। অভিযোগ অনুযায়ী তিনি পর্যটকদের সঙ্গে ঝগড়া করেন এবং তাদের প্রতি অপমানজনক মন্তব্য করেন। পরবর্তীতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে গেলে পুলিশ এসে ঘটনাটি নিয়ন্ত্রণে আনে।
তবে ভারতীয় পর্যটকরা তাদের অভিযোগে জানান যে, তার আচরণ ছিল অপমানজনক এবং তিনি আন্তরিকভাবে ক্ষমা চাইতে হবে। ভারতীয় নারী পর্যটকের একজন মন্তব্য করেন, ‘না স্যার, দয়া করে বলুন, ভারতকে অপমান করার জন্য আমি দুঃখিত।’
তিনি আরও অভিযোগ করেন যে, ওই কর্মী আলোচনার সময় নিজের ভুল স্বীকার না করে বিষয়টি অতিক্রম করার চেষ্টা করছিলেন। অন্য এক নারী মন্তব্য করেন, ‘ওই কর্মী শুধু পুলিশ ডাকতে চেয়েছিলেন, তবে কোনও দায় স্বীকার বা ক্ষমা চাননি।’
এই ঘটনায় খুশি দুবে বলেন, বিদেশে প্রায়ই ভারতীয়দের অন্যায়ভাবে দোষারোপ করা হয়, যা সব সময় সত্য নয়। তিনি আরও লেখেন, ‘সবসময় ভারতীয়রা দোষী হয় না, অনেক সময় মানুষ আমাদের সঙ্গে বৈষম্য করে। নিজের দেশের প্রতি শ্রদ্ধাশীল থাকুন। জয় হিন্দ।’ ভিডিওটি ভাইরাল হবার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ব্যবহারকারী ভারতীয় নারী পর্যটকদের সাহসিকতার প্রশংসা করেছেন। কেউ কেউ বলেন, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করা উচিত ছিল। আবার অনেকেই মন্তব্য করেন, অসম্মানজনক আচরণ করা রেষ্টুরেন্টে না যাওয়াই উত্তম।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন