প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গ্রিস বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ইসরাইল থেকে ‘অ্যাকিলিস শিল্ড’ নামে ক্ষেপণাস্ত্র, বিমান ও ড্রোন প্রতিরোধী প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পরিকল্পনা চূড়ান্ত করেছে।
এটি গ্রিসের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর লক্ষ্যেই নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এএফপি-কে এই তথ্য জানায়।
এএফপির দেখা একটি নথি অনুযায়ী, ৪২০ কোটি ইউরো ব্যয়ে সামরিক আধুনিকায়ন কর্মসূচির অন্তর্ভুক্ত এই প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করা হচ্ছে।
অ্যাথেন্স থেকে বার্তা সংস্থা এএফপি এ সংক্রান্ত খবর জানায়।
এই কর্মসূচির আওতায় সি-৩৯০ মিলেনিয়াম পরিবহন বিমান, হেরন মানববিহীন আকাশযান, অ্যাপাচি হেলিকপ্টারের ক্ষেপণাস্ত্র এবং ভিকটা স্টেলথ জলযান কেনাও অন্তর্ভুক্ত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন