প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জেলার কলমাকান্দায় অনুষ্ঠিত হয়েছে আধুনিক প্রযুক্তির উপর ভিত্তি করে কৃষি খাতের উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের উদ্দেশ্যে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’।
এ কংগ্রেস উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজ বুধবার সকাল ৯টা থেকে শুরু হয়ে দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় আয়োজিত এই গুরুত্বপূর্ণ কংগ্রেসে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম।
এ অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রুহুল আমিন, আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ওবাইদুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল হাসেম, এবং কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম।
বক্তারা মূলত কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং কৃষকদের জীবনমান উন্নয়নে আধুনিক প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরেন। তারা উল্লেখ করেন, সরকার কৃষিকে আরও লাভজনক ও টেকসই খাতে পরিণত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে এবং বিশ্বব্যাংক ও আইএফএডি-এর সহায়তায় পরিচালিত ‘পার্টনার’ প্রকল্পের মাধ্যমে এসব আধুনিক কার্যক্রমের সুফল সরাসরি কৃষকদের কাছে পৌঁছে দেয়া হচ্ছে।
কংগ্রেসের বিভিন্ন পর্যায়ের অতিথি পৃথকভাবে প্রাঙ্গণে স্থাপিত আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল, ফল ও সবজির প্রদর্শনী স্টল পরিদর্শন করেন এবং অংশগৃহীত কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।
দিনব্যাপী আয়োজিত এই কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, কৃষি বিভাগের মাঠকর্মী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন