প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হামজা চৌধুরী ছিলেন অনুপস্থিত। শেষ মুহূর্তে চোটের কারণে তপু বর্মণও খেলতে পারেননি। ফলে, বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছাড়া সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ভুটানের বিরুদ্ধে মাঠে নামে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল প্রদর্শন করে কোচ টমাস ডুলির দল।
বাংলাদেশের একের পর এক আক্রমণে ভুটান দল তটস্থ হয়ে পড়ে। স্বাগতিকদের আক্রমণ ঠেকানো যেন তাদের জন্য একটি বড় দায় হয়ে দাঁড়ায়। তবে, আধিপত্য বিস্তার করেও বিরতির আগে গোলের মুখ খুলতে পারেনি বাংলাদেশ। গোল না পাওয়ার আক্ষেপ নিয়ে তারা প্রথমার্ধের খেলা শেষ করে।
রাকিব, জামাল, বিশ্বনাথরা গোলের অনেক সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু তারা সফল হতে পারেননি। ৫ মিনিটে ডান দিক থেকে রাকিব বিশ্বনাথের দিকে ক্রস বাড়ান। কিন্তু ভুটানের রক্ষণভাগের বাধায় বিশ্বনাথ বল ধরে রাখতে পারেননি। যদিও বক্সের মধ্যে বল পেয়ে জোরালো শট নিলেও গোল পাননি জামাল।
১৭ মিনিটে গোলের আরেকটি সম্ভাবনা তৈরি হয়। রাকিবের ক্রসে হেড নিয়েছিলেন বিশ্বনাথ। কিন্তু বল পোস্টের বাইরে চলে যায়। ২২ মিনিটে জামালের লক্ষ্যভ্রষ্ট শটে বল গোলপোস্টের ওপর দিয়ে উড়ে যায়। ২৬ মিনিটে কর্নার থেকে ভুটানের গোলমুখে আতঙ্ক ছড়ান। ৩৯ মিনিটে ডান দিক থেকে বক্সের মধ্যে বল পেয়ে গিয়েছিলেন বিশ্বনাথ। কিন্তু শট নিলেও বল লক্ষ্যে রাখতে পারেননি এই ডিফেন্ডার। এরপর ডান দিক থেকে রাকিব পাস দিয়েছিলেন। কিন্তু গোলরক্ষকের দক্ষতায় ভুটান এ যাত্রায় বেঁচে যায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন