প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ হারের বৃত্ত থেকে বের হয়ে এসেছে। তবে আমিরুল ইসলাম ও আশরাফুল ইসলামরা জয়ের হাসি হাসতে পারেননি। এশিয়ান হকি চ্যাম্পিয়নস ট্রফিতে টানা চারটি হারে ভুগতে থাকা বাংলাদেশ চীনের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছে।
আজ পাঞ্জাবের জলন্ধরের অলিম্পিয়ান সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই, মাত্র ২ মিনিটের মধ্যে বাংলাদেশ গোল হজম করে। পেনাল্টি কর্নার থেকে চীনকে লিড এনে দেন চেন বেনহাই।
বাংলাদেশ সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে এবং ম্যাচের ৩৮ মিনিটে আশরাফুল ইসলাম পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে দলকে সমতায় ফেরান। এরপর আর কোনো গোল না হওয়ায় ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়। ফলে বাংলাদেশের পয়েন্ট পাওয়ার অপেক্ষা শেষ হয়।
এর আগে, বাংলাদেশ ভারতের কাছে ১৩-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত হয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করেছিল। ফিরতি ম্যাচে জাপানের বিরুদ্ধে হারলেও বাংলাদেশ দারুণ লড়াই করেছে, যেখানে তারা ১-০ গোলের ব্যবধানে হেরেছে।
তৃতীয় ম্যাচে আবার গোলবন্যায় ভাসতে হয় বাংলাদেশকে, যেখানে তারা মালয়েশিয়ার কাছে ৬-১ ব্যবধানে পরাজিত হয়। বিপরীতে, দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ৫-০ গোলের হারও তাদের দেখতে হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন