প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহ, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ : ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী সিটি কলেজিয়েট স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এই অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ৮ জন শিক্ষার্থীকে গাছের চারা উপহার প্রদান করেন, স্থানীয় সদর আসনের সংসদ সদস্য ও বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
আজ বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের ৬ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটির প্রথম সভা শেষে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এর আগে, বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি বিদ্যালয়ে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। এ সময় শিক্ষার্থীরা বিদ্যালয়টি জাতীয়করণের দাবি জানিয়ে সভাপতি বরাবরে লিখিত আবেদন জানান।
এ সময় উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি বলেন, ১৪৩ বছর বয়সী ময়মনসিংহ সিটি কলেজিয়েট স্কুলটি ১৮৮৩ সালে প্রতিষ্ঠিত হয়। তৎকালীন সময়ে প্রতিষ্ঠানটি ছিল এ অঞ্চলের শিক্ষা ক্ষেত্রের আলোর দিশারী। বর্তমানে প্রতিষ্ঠানটি সুনামের সঙ্গে পরিচালিত হচ্ছে।
এ কারণে নতুন প্রজন্মের মেধা বিকাশ এবং সুশিক্ষিত নাগরিক গড়ে উঠার সুযোগ সৃষ্টিতে এ প্রতিষ্ঠানটি জাতীয়করণের দাবি রাখে। প্রতিষ্ঠানের বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের এ দাবি শিক্ষামন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. মান্নান, অভিভাবক সদস্য আলী ইউসুফ, শিক্ষক প্রতিনিধি আ. হাকিম, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, বিএনপি নেতা জামাল উদ্দিন, মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায় প্রমুখ।
পরে বিদ্যালয় প্রাঙ্গনের অভ্যন্তরে নবনির্মিত অভিভাবক ছাউনী উদ্বোধন করেন সংসদ সদস্য (এমপি) আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এর আগে প্রধান শিক্ষকের কক্ষে অ্যাডহক কমিটির প্রথম সভা সকল সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন